সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, বিলাইছড়ির আয়োজনে উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার প্রতিনিধি এসআই তৌকির আহমেদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নাজমুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রীতি তঞ্চঙ্গ্যা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী সৃবাস কুমার চৌধুরী, অফিস সহায়ক মাইকেল পাংখোয়া, রুপম তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের তথ্যসংগ্রহকারীরা। আয়োজক সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীরা এক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬