সাজু আহমেদ, খাগড়াছড়ি-
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসন খাগড়াছড়ি'র আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহযোগিতায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত। মহড়ায় ফায়ার সার্ভিসের কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের যুব সদস্যরা উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে সহায়তা, অগ্নি নির্বাপণ পদ্ধতি ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, তাৎক্ষণিক সাড়াদানের সক্ষমতা উন্নয়ন এবং সমন্বিত প্রস্তুতি জোরদার করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। দুর্যোগ মোকাবিলায় সচেতনতা, প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগই পারে ক্ষয়ক্ষতি কমাতে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬