সাজু আহমেদ, খাগড়াছড়ি-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের আওতাধীন মাটিরাঙ্গা উপজেলা দলের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রেড ক্রিসেন্টের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক জনাব মো. হাশেম'র সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইমাম উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দলের দলনেতা সৈয়দ আরিফুল ইসলাম।

রেড ক্রিসেন্টের জন্ম ইতিহাস ও প্রতিষ্ঠাতা মহামতি জীন হেনরি ডুনান্টের অবদান সম্পর্কে ধারণা এবং হঠাৎ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা, মানবিক মূল্যবোধ, দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় মানবিক সেবায় আরও দক্ষ ও প্রস্তুত করে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬