কবিতা
রেজাউল ভাইয়ের মনোহারী দোকান
মোঃ রফিকুল ইসলাম
জগতলা বাজারে রেজাউল ভাইয়ের মনোহারী দোকান
সবাই তার দোকানে সওদা করতে যান।
রেজাউল ভাই করেন মনোহারী ব্যবসা
মাথায় টুপি, মুখে দাড়ি আছে তার সততা।
ন্যায্য মাপে সওদা বেচেন, চলেন সত্য পথে
মিথ্যা ধোঁকা দেয় না সে কোনো কাজের সাথে।
হাইয়া আলাল ফালাহ ধ্বনি যখন আসে কানে
দোকান ফেলে ছোটেন সে মসজিদের পানে।
অসহায় আর গরিব দুঃখী আসলে তার দ্বারে
দান সদকার হাত বাড়িয়ে দেন সে আপন করে।
পেপসি, আরসি, ঠান্ডা জুসে তৃষ্ণা মেটে সবার
গরমেতে ক্লান্তি দূর করে তার দোকানের খাবার।
বিকাশ, নগদ, রকেট লেনদেনে নির্ভুল
রেজাউল ভাই মানুষের মাঝে দিচ্ছে এই সেবার মূল।
টাকা পাঠানো, ক্যাশ আউট তার দোকানে পাবে
সততা ও সঠিক হিসাবে তার রাত দিন কাটে।
পল্লী বিদ্যুতের বিল দেওয়া সব নিমিষেই হয় শেষ
মোবাইল রিচার্জ আর মিনিট কার্ডে সার্ভিসটা বেশ।
রেজাউল ভাই আল্লাহ ভীরু দয়াবান
আল্লাহ যেনো তার ব্যবসায় বরকত করেন দান।
জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬