মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি-
কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ৮ টায় ৫ হাজার তাল বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। বীজ রোপনের উদ্বোধন করেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, হরিঢালী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ারদার, সিটি প্রেসক্লাবের সদস্য জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান, আব্দুল মজিদ গাজী প্রমুখ।
বীজ রোপণকালে প্রধান অতিথি বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বজ্রপাত থেকে বাঁচতে ও বিশুদ্ধ অক্সিজেন পেতে তাল গাছের বিকল্প নেই। সিটি প্রেসক্লাবের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।
প্রসঙ্গত, বৃক্ষরোপণ মৌসুমের শুরু থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপন করে আসছে সংগঠনটি।

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬