(১৫ অক্টোবর ) পুলিশ সুপারের কার্যালয়, রাজশাহীতে এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে বাংলাদেশ পুলিশে পদোন্নতিপ্রাপ্ত পাওয়ায় এসআই(নিরস্ত্র)/মো. আজহার আলীকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করান রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন জানান।
এসময় তিনি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে মো: শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহী, সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬