শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের নিজস্ব অর্থায়নে বস্ত্র, গেঞ্জি, ব্যাচ ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়েছে।
(১৬ অক্টোবর শুক্রবার) বিকেলে মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির চত্বরে মন্দিরের সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বগুড়া -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো, তাজমিলুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, কৃষক দল নেতা মাহবুর রহমান মাফুসহ বিভিন্ন পূজামণ্ডপে সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
আলোচনা সভা শেষে এমপি আব্দুল মহিত তালুকদার উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের অগ্নিনির্বাপক যন্ত্র, বস্ত্র, গেঞ্জি ও ব্যাচ বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬