সোনাগাজী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে মাদক সেবন ও মাদক কারবারের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হানসহ চারজনকে মাদক সেবনরত অবস্থায় তাকিয়া বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত তারেক রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের অনেকে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে বিএনপির স্থানীয় কিছু পদধারী নেতাকর্মী তৎপরতা শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, মাদক নির্মূলে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পক্ষপাত যেন বাধা হয়ে না দাঁড়ায়। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬