‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে,
শনিবার (১৭ অক্টোবর ) সুহৃদ সমাবেশের আয়োজনে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ক্রিডস ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সমকালের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬-এর রাজশাহী বিভাগীয় উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম; আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম; পরিচালক, স্থানীয় সরকার (যুগ্মসচিব) মোছাঃ তাছলিমা খাতুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও বিভিন্ন স্কুলের বিতার্কিক দল।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে ডিজিটাল আসক্তির ক্ষতিকর প্রভাব তুলে ধরে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ৫ থেকে ২৫ বছর বয়স জীবনের ভিত্তি গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
এ সময়ে শৃঙ্খলা, অধ্যবসায় ও নিয়মানুবর্তিতা মেনে চললে ভবিষ্যৎ জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয়। প্রযুক্তির অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলে।
তাই আইন ও সামাজিক নিয়মকানুন মেনে ডিজিটাল মাধ্যম ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬