সরকার ঘোষিত জাতীয় দিবস লালন সাঁই এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে লালন স্মরণানুষ্ঠান বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বটতলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে বগুড়া জেলা প্রশাসন এবং ব্যবস্থাপনা করে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি।
(১৭ অক্টোবর শনিবার ) সকালে অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি জেলা প্রশাসকের চত্বর প্রদক্ষিণ করে। এরপর বটতলা চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা শিল্প কলা একাডেমির কালচারাল কর্মকর্তা মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, তৎকালীন সময়ে সামাজিক বৈষম্য বিদ্যমান ছিল। দেহ-মন-আত্মার রহস্য উদঘাটন করে মানবতার বাণী তিনি ছড়িয়েছেন সেসময়। লালন সাঁইয়ের ভক্তকূলের বিনয়ী আচরণের মাধ্যমে তা আরও প্রকাশ পায়। মহাসাধকের তিরোধানে তার দর্শন স্মরণ করে আমাদের জীবন কাটানো প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিশু একাডেমির সদস্য এ. পলাশ খন্দকার প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির তাছবিতা এহসান।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬