এনামুল হক: সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) কাজিপুরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন। একইসাথে তিনি রাতের বেলায় আইনশৃঙ্খলা রক্ষায় যানবাহন তল্লাশির জন্যে ব্যবহৃত বাঁশকল ডিউটিও সরেজমিন পরিদর্শন করেন। শনিবার সন্ধ্যা থেকে রাত অবধি তিনি উপজেলার কয়েকটি পূজামন্ডপ ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি পূজারী ও সংশ্লিষ্ট মন্দিরের পরিচালনা কমিটির লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি উপজেলার পূজামন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পূজাস্থলে আগত দর্শনার্থীদের যাতায়াত নিশ্চিত করতে ডিউটিরত পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেন।

এসময় কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, কাজিপুর পূজা উদযাপন পরিষদের আহবায়ক সমির দেব খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬