
তাছলিমা আক্তার মুক্তা
দেশটা আমার হিন্দু মুসলিম
খ্রীষ্টান বৌদ্ধ মিলে ,
তবে কিসের ঝগড়াঝাটি
তাল থেকে তিলে ?
সবুজ শ্যামল মাটির বুকে
আমরা সবাই মানুষ ,
রক্তের হলি খেলছো কেন
হারিয়ে সকল হোশ ?
সকলে আমরা সকলের তরে
প্রত্যেকেই মানব জাতি ?
ক্ষমতার পালাবদলে তোমরা
কেন করছে হাতাহাতি ?
একতায় শক্তি একতাই বল
জেনেছি বাঙালির মুখে !
কাঁধে কাঁধ মিলিয়ে অতীতে
কাটিয়েছি দিন সুখে ।
তবে কেন হিংসের তোষামোদ
অশান্তি ভয়ালযুদ্ধ ?
মানুষ কেন মানুষের তরে
হয়েছে এতো ক্ষুব্ধ ?
হাদিস কোরআনের কোথায়
আছে রক্তারক্তি কথা ?
মানুষ মোরা মানুষের জন্য
মানুষেই মানবতা ।
নিভিয়ে দিয়ে হিংসার প্রদ্বীপ
একতার পথে চলি ,
বন্ধ করি উসকানি প্রচারণা
মিথ্যা অপবাদের বুলি ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬