
মোঃ মোরশেদ, (জেলা প্রতিনিধি) কক্সবাজার।
কক্সবাজারের সদর বাস টার্মিনাল এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
গত (১৯ অক্টোবর) রাতে কক্সবাজার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সৈয়দ আলম (৪৫)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেছুয়াপালং (হাকীম আলীর বাপের পাড়া) গ্রামের আঃ শুক্কুর ও নুরজাহান দম্পতির ছেলে।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১৯ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই বিশেষ অভিযান চালায়। অভিযানে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার একটি মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি সৈয়দ আলমকে সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।
এসআরবি-১৫ এর দায়িত্বশীল কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬