
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ জামাল উদ্দিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ (ব্যাটালিয়ন সদর)। এই অভিযানে ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ১৬:১০ ঘটিকায় ঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আলমাছিয়া মাদ্রাসা সংলগ্ন 'শাকিল ট্রেডিং'-এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ ব্যাটালিয়ন সদর কোম্পানীর একটি চৌকস অভিযানিক টিম জানতে পারে যে পিকআপ ভ্যানে করে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ঈদগাঁও বাজারের আলমাছিয়া মাদ্রাসা সংলগ্ন শাকিল ট্রেডিং দোকানের সামনে অবস্থান নিয়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় পিকআপ ভ্যানটিতে বিশেষ কৌশলে লুকানো ১৮,৭৫০ (আঠারো হাজার সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চালক জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

আটককৃত অভিযুক্ত জামাল উদ্দিন(৩৮) চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিন ও রোজিনা আকতার দম্পতির ছেলে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬