মান্দা থানার কাশোপাড়া ইউনিয়নের কয়েকজন রাজশাহী -নওগাঁ জেলার বর্ডার এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও আপলোড করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) রাতে এই ভিডিও জেলা পুলিশের নজরে আসা মাত্র জেলা পুলিশ কাজ শুরু করে। এই ঘটনা সংক্রান্তে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোঃ শহিদুল ইসলাম শহীদ (৪৩) পিতা মৃত-আব্দুল জলিল প্রামানিক, মাতা মৃত-মোসা: লতিফুন নেছাসাং -রাঙ্গামাটিয়া থানা-মান্দা জেলা -নওগাঁ ১২ নং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে গতরাতে গ্রেফতার করা হয়েছে। সেই বিষয়টি জানে মর্মে পুলিশের কাছে স্বীকার করেছে। সেই সাথে মাইকিংএ ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। সেই সাথে মাইকিং এর সময় অটোতে বসে থাকা কিশোর তারেককে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করা হয়েছে।
এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোঃ আব্দুল জলিল সরকার ( ৫০)পিতা মৃত -গমা সরকার মাতা মৃত-ছানেরা বেগম সাং-নবগ্রাম তালাপাড়া মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
মাইকিং এর ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে জোর পুলিশী অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬