জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার অর্জন, আনন্দিত শিক্ষক-অভিভাবক
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে পুরস্কার অর্জন করেছে মোহাম্মাদিয়া হিফজুল কুরআন নূরানী ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্যরা।
শিক্ষার্থীদের এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ ও উদ্দীপনা।
মোহাম্মাদিয়া হিফজুল কুরআন নূরানী ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল মালেকের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটিতে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থায় পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি রয়েছে নূরানী শিক্ষা কার্যক্রম। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও প্রতিভা বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করেন, জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিশু-কিশোরেরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায় এবং আত্মবিশ্বাস অর্জন করে।
মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল মালেকের প্রত্যাশা, শিক্ষার্থীরা ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাফল্য অর্জন করবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬