রাজু রহমান, স্টাফ রিপোর্টার
এটিএন বাংলা ও এটিএন নিউজের বেনাপোল প্রতিনিধি, শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও শার্শা উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আহম্মদ আলী শাহিনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় নাভারণ প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ননাভারণ প্রেসক্লাবের সভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন রাজু'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নাভারন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ,নাভারন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শার্শা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,শার্শা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিরন আহমেদ, নাজমুল ইসলাম,হুমায়ুন কবির মিরাজ, ইকরামুল ইসলাম, আরিফুল ইসলাম সেন্টু, আল আমিন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান,নিজামপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আব্দুস সালাম,শার্শা ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল ওয়াহেদ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
দোয়া অনুষ্ঠানে আহম্মেদ আলী শাহিনের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচারনা করেন শার্শা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন।
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬