রোস্তম মল্লিক, বিশেষ প্রতিবেদক
দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলি আদেশপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলীআদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।
বদলি কর্মকর্তাদেরকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।
পাশাপাশি, বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।
সাব-রেজিস্ট্রাররা নিবন্ধন অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ে দলিল নিবন্ধনের দায়িত্ব পালন করেন। জমি, ফ্ল্যাট ও বাড়ি কেনাবেচার দলিল, দানপত্র, বণ্টননামা, বন্ধকিসহ আইন অনুযায়ী নিবন্ধনযোগ্য বিভিন্ন দলিল যাচাই ও নিবন্ধন করা তাদের অন্যতম প্রধান কাজ। পাশাপাশি নিবন্ধিত দলিলের রেকর্ড সংরক্ষণ, নির্ধারিত ফি ও শুল্ক আদায় এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসারে নিবন্ধন কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬