শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭’-এর কিচক ইউনিয়ন ভেন্যু হিসেবে শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভেন্যু উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর আলম। অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন মোঃ মাছুম রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শারীরিক শিক্ষা শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোঃ রাকিবুল ইসলাম, পাতাইর ধুলাঝাড়া দাখিল মাদ্রাসার মোঃ আনোয়ার হোসেন, কিচক বালিকা বিদ্যালয়ের রওশন আক্তার জাহান, কিচক উচ্চ বিদ্যালয়ের মোঃ আল আমিন, শোলাগাড়ী শাহ লস্কর দাখিল মাদ্রাসার মোঃ আবু হাসান, চল্লিশছত্র মহিলা দাখিল মাদ্রাসার জয়নাব বানু এবং ধারিয়া গাংগইট দাখিল মাদ্রাসার মোঃ ইকবাল হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ভেন্যু উদ্বোধনের মাধ্যমে অত্র অঞ্চলের শিক্ষার্থীদের খেলাধুলা ও সহপাঠ্য কার্যক্রমে গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬