এনামুল হক, কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃনানা আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটির এ বারের প্রতিপাদ্য হলে বি এ হ্যান্ড ওয়াশিং হিরো।
কাজিপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজিপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন।
এসয় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, ডাঃ মিনহাজুস সালেকীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, আরডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপ সহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম সবুজ।
এরপরে বালিকাদের মাঝে সেনিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পরে হাত ধোয়ার কলাকৌশল শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
এ/হ
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬