বুধবার (২৮ অক্টোবর ২০২৬ ) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ার এবং সমপর্যায়ের কর্মচারীদের পাঁচ দিনব্যাপী ‘ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৬-২০২৭’-এর দ্বিতীয় পর্যায়ে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
প্রশিক্ষণে ‘খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা এবং খাস জমি রক্ষায় পুলিশের ভূমিকা’ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় খাস জমি উদ্ধার ও সংরক্ষণে রাজস্ব প্রশাসন ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয়, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
এ ছাড়া খাস জমি উদ্ধারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সম্পত্তি রক্ষা এবং সংশ্লিষ্ট কার্যক্রমে প্রয়োজনীয় পুলিশি সহায়তা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬