স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে দিরাই প্রেসক্লাব।
আগামী ২১ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় দিরাই রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জিয়াউর রহমান লিটন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমরান হোসাইন।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর, নির্বাহী সদস্য সোয়েব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী, প্রশান্ত সাগর দাশ, সদস্য হেলাল আহমেদ, পাবেল হাসান, রায়হান মিয়া, আশরাফ উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তোলে। শিক্ষার প্রসারে দিরাই প্রেসক্লাবের এ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬