ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
টানা তিন বছর ধরে আলীম পরীক্ষায় শতভাগ পাশের সাফল্য ধরে রেখেছে বগুড়ার ধুনটে আমিনা ময়েন সিনিয়র মাদ্রাসা। চলতি বছরও প্রতিষ্ঠানটি থেকে আলীম পরীক্ষায় অংশ নেওয়া ২৩ জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে। ধারাবাহিক এ সাফল্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে স্থানীয় শিক্ষানুরাগী মাওলানা খোরশেদুল আলম মথুরাপুরী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এবতেদায়ী থেকে আলীম পর্যন্ত ১২টি শ্রেণিতে পাঠদান চলছে। ২৫ জন শিক্ষক রয়েছেন প্রতিষ্ঠানটিতে। মোট শিক্ষার্থী ৪৫০ জন। এর মধ্যে আলীম বিভাগে অধ্যয়ন করছেন ১১০ জন।
গত ২০২৪ সালে আলীম পরীক্ষায় অংশ নেওয়া ২৩ জনের সবাই কৃতকার্য হয়েছেন। ২০২৫ সালে ২০ জন পরীক্ষার্থীর সবাই পাশ করে। আর চলতি বছর ২৩ জনের সবাই পাশ করে শতভাগ সাফল্যের হ্যাটট্রিক করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হেলাল উদ্দিন সরকার জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য নিয়মিত পাঠদানের পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেওয়া হয়। শিক্ষকেরা নির্ধারিত সময়ের আগেই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পাঠদান শুরু করেন। নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে তারা কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬