ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে জিএমসি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী বহুমুখী প্রতিভার অধিকারী সাবেক জেলা ও দায়রা জজ প্রয়াত তাজ মোহাম্মাদ শেখের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১ টায় কলেজের হলরুমে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক কে.বি এম সামসুর রহমান, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, আব্দুস ছাত্তার, প্রশান্ত কুমার, মজনু আলম, লুৎফর রহমান, রকিবুল হাসান বিদ্যুৎ, হাসনা জাহান, প্রভাষক মেহেদী হাসান, হিরন সরকার, জিয়াউর রহমান, কলেজের গভর্নিং বডির সদস্য আসাদুল হাসান, লুৎফর রহমান, শামছুর রহমান, রাফিউল ইসলাম।
উল্লেখ্য ১৯৫৩ সালের ১৫ মার্চ উপজেলার খাদুলী গ্রামে জন্মগ্রহণ করেন তাজ মোহাম্মদ শেখ। গত ১৯৭০ সালে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ১৯৭২ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে আইনশাস্ত্রে স্নাতক এবং ১৯৭৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
গত ১৯৭৮ সালে বগুড়া জেলা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৩ সালে বিসিএস (বিচার) ক্যাডারে মুন্সেফ (সহকারী জজ) পদে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজসহ বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৮ সালে অবসরে যান। গত ২০২২ সালের ৩১ অক্টোবর সকাল ১১টা ৪০ মিনিটে না-ফেরার দেশে পাড়ি জমান এই গুণী মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬