
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।
কক্সবাজার জেলায় শ্রমিকদের অধিকার আদায় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ‘জাতীয় শ্রমিক শক্তি’ কুতুবদিয়া উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ৬ (ছয়) মাসের জন্য এই কমিটি অনুমোদন প্রদান করে কক্সবাজার জেলা শাখা।
কক্সবাজার জেলা শাখা জাতীয় শ্রমিক শক্তির আহবায়ক মোহাম্মদ বিন আব্দুল্লাহ (ম্যাক্স) এবং সদস্য সচিব জয়নব শাকিল সানির যৌথ স্বাক্ষরে সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রাতিষ্ঠানিক নির্দেশনাবলী ও কমিটি অনুমোদনপত্র জারি করা হয় (স্মারক নম্বর: জাশ্রশ/কক্স/কমিটি ১২/কুতুবদিয়া/২০২৬ইং)।
ঘোষিত কমিটিতে মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুলকে আহবায়ক এবং কপিল উদ্দিন (মেম্বার)-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দু রহিম সিকদার (দক্ষিণ ধুরুং), যুগ্ম আহবায়ক আব্দু সালাম, ডা: নুরুল আবছার, আমান উল্লাহ আমান, রুহুল আমিন, মোঃ শাহজাহান ও মোক্তার আহমদ।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাষ্টার জয়নাল আবেদীন।
যুগ্ম সদস্য সচিব মোঃ শাহজাহান, আব্দুল্লাহ, মোঃ সেলিম উদ্দিন, জসিম উদ্দিন ও আক্তার আহমদ।
সিনিয়র মুখ্য সংগঠক, সিরাজুল মুস্তফা। মূখ্য সংগঠক,মো: রাসেল সংগঠক, মাহমুদুল করিম,মুহাম্মদ হারুনুর রশীদ, মাহমুদুল হক, মনিরুল মন্নান, রেজাউল করিম ও মুহাম্মদ হারুন।
কার্যনির্বাহী সদস্য আওরঙ্গজেব সিকদার, আবুল কালাম, আব্দুল আলিম, আনোয়ার হোসাইন, জসিম উদ্দিন, মফিজুল আলম, নুরুল হোছাইন, লিয়াকত আলী ও মুহাম্মদ আতিক।
সংগঠনটির প্রচার ও দপ্তর সম্পাদক (সংগঠক) মিজানুর রহমান জহির স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, আগামী ১ (এক) মাসের মধ্যে কুতুবদিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তর বরাবর প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনের জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই শক্তিশালী কমিটির মাধ্যমে কুতুবদিয়া উপজেলার শ্রমিক সমাজের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬