ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ার ধুনটে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিজুলী কমিউনিটি ক্লিনিক থেকে সাগাটিয়া সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বিএনপি নেতা মাহফুজার রহমান শাহ আলী, তোফায়েল আহমেদ ও আবু বক্কর সিদ্দিক; যুবদল নেতা বাইজিদ, ওবায়দুল, তোফায়েল হোসেন, ঠান্ডু, আন্নাস আলী, আল আমিন ও জাফর; স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমেদ, আবির হাসান, সুজন, হাফিজুর রহমান ও রঞ্জু আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রেজভি সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আহমেদ দোয়েল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রনি, শরফুদ্দিন আহমেদ (মাইকেল) এবং ইউপি সদস্য আমিরুল ইসলাম কর্মসূচিতে অংশ নেন।
এ সময় সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকেরা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।
তাঁরা পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার এবং বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬