সোমবার (২ নভেম্বর ) এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ায় দেয়াল পত্রিকা, চিত্র প্রদর্শনী, বিজ্ঞান মেলা, বই পাঠ ও বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শহীদ আবু সরোয়ার, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ৪ এপিবিএন, বগুড়া ও সভাপতি এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার, ৪ এপিবিএন, বগুড়া।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুবা হক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া।
শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, বিজ্ঞানমনস্কতা, পাঠাভ্যাস ও যুক্তিনির্ভর মতপ্রকাশের দক্ষতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রতিভার প্রকাশ এই আয়োজনকে করেছে অর্থবহ।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। বিজয়ীদের অভিনন্দন!
প্রতিটি শিক্ষার্থীর মেধা ও মননের বিকাশ ঘটুক—জ্ঞান, সৃজনশীলতা ও মানবিকতায় সমৃদ্ধ হোক তাদের আগামীর পথচলা।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬