মোঃ মহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধি
পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার গর্ব, বিশিষ্ট চিকিৎসক ও গবেষক ডা. বাবলু ধরের দ্বিতীয় গবেষণাপত্রটি সম্প্রতি মর্যাদাপূর্ণ ‘চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ জার্নাল’-এর জুলাই২০২৬ সংখ্যায় সফলভাবে প্রকাশিত হয়েছে।
ডা. বাবলু ধর বর্তমানে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি একই প্রতিষ্ঠানের ফিজিওলজি বিভাগের প্রভাষক হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
চিকিৎসা পেশা ও গবেষণার পাশাপাশি ডা. বাবলু ধর আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি বিশ্বখ্যাত ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব সেক্সুয়াল মেডিসিন’ (ISSM)-এর একজন সম্মানিত সদস্য। এছাড়া একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবেও তিনি সমধিক পরিচিত। চিকিৎসা সেবায় তিনি নিয়মিত সার্জারি, ডায়াবেটিস এবং জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জটিল রোগীদের চিকিৎসা প্রদান করে আসছেন।
নিজের দ্বিতীয় গবেষণাপত্র প্রকাশের বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডা. বাবলু ধর বলেন, "বাঘাইছড়ির মতো পাহাড়ি প্রান্তিক জনপদ থেকে উঠে এসে একজন মানবিক চিকিৎসক ও গবেষক হিসেবে দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য।"
তিনি আরও বলেন, চিকিৎসা সেবার মানোন্নয়ন ও আধুনিক মেডিকেল সায়েন্সের অগ্রযাত্রায় মৌলিক গবেষণার কোনো বিকল্প নেই। তিনি বাঘাইছড়ি তথা সমগ্র দেশবাসীর কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন, যেন অর্জিত জ্ঞান ও সততার মাধ্যমে তিনি সারাজীবন মানুষের সেবা করে যেতে পারেন এবং বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারেন।
ডা. বাবলু ধরের এই ধারাবাহিক সাফল্যে বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের মানুষ, স্থানীয় সুধীজন ও তাঁর সহকর্মীরা অত্যন্ত আনন্দিত এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬