সিরাজুল ইসলাম রনি, রাজশাহী
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার মহিলা সদস্য সচিব আলফাতুন নেছা পুতুলসহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সার্বিক প্রস্তুতি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়।
সভাটির আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬