
বগুড়ার আদমদীঘিতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় আদমদীঘি উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন, আদমদীঘি আয়োজনে এ প্রস্তুতিমূলক সভায় অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো, আশরাফুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন, পল্লী উন্নয়ন অফিসার ( বিআরডিবি ) মো, জাহিদুল আনোয়ার, কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, নির্বাচন অফিসার মোঃ শাহিন আলম, থানা অফিসার ওসি (তদন্ত ) মো, শহিদুল ইসলাম, আইসিটি অফিসার শাহরিয়া সিদ্দিক, যুব ও উন্নয়ন অফিসার আকরাম হোসেন, ফায়ার সার্ভিস এর লিডার এ কে এম রেজাউল করিম, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল গফুর, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা রশিদুল, বীর মুক্তিযোদ্ধা আবীর উদ্দিন সাবেক ডেপুটি কমান্ডার, সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা, কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনা যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
আদমদীঘি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ৭ নভেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬