
এম. এ রশীদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) দুর্দিনের কান্ডারী, সাবেক সফল সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা সায়েস্তা চৌধুরী কুদ্দুসকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখতে চান সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিয়ানীবাজার উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র সহসভাপতি এবং বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের সাবেক সিলেট জেলার ৩ বারের শ্রেষ্ঠ চেয়ারম্যান হাজী আখতার হোসেন খান (জাহেদ চেয়ারম্যান)। সংগঠনের স্বার্থে ও আন্তর্জাতিক লবিংয়ে সায়েস্তা চৌধুরী কুদ্দুসের অবদান তুলে ধরে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন খান বলেন, যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতৃত্বে থেকে তিনি নব্বইয়ের দশক থেকে প্রতিটি সংকটে দলকে সুসংগঠিত রাখতে অগ্রণী ভূমিকা রেখেছেন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রবাসে আন্দোলন পরিচালনা ও আন্তর্জাতিক অঙ্গনে জনমত গঠনে তিনি ছিলেন সোচ্চার। দলীয় রাজনীতির পাশাপাশি প্রবাসের মূলধারার রাজনীতিতেও তাঁর বিশেষ অবদান রয়েছে সিলেটের বিয়ানীবাজার-গোলাপগঞ্জের সন্তান হিসেবে সায়েস্তা চৌধুরী কুদ্দুস প্রবাসে থেকেও নিজ এলাকা ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে সবসময় পাশে ছিলেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশে ফিরে তিনি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার করেছেন। আখতার হোসেন খান জাহেদ আরও বলেন, তাঁর দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ ও প্রবীণ এই নেতার অসামান্য ত্যাগের কথা বিবেচনা করেই তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব দেওয়ার জোর দাবি জানাচ্ছি।প্রেস বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬