জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নওগাঁ পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁর উদ্যোগে এবং ইনসেপ্টার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক এর সহধর্মিণী মিজ্ মুর্শিদা হক মুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, নওগাঁর সভানেত্রী ডা. মোসা. আমিনা ফেরদৌস।
কর্মসূচিতে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং এ রোগ থেকে সুরক্ষায় টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়। নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬