আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠক/উপদল নেতা কোর্সের উদ্বোধন করা হয়েছে। স্কাউট আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দক্ষ ষষ্ঠক নেতা তৈরির লক্ষ্যেই এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস দাগনভূঞা উপজেলা সভাপতি মোঃ শাহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস দাগনভূঞা উপজেলার কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে স্কাউটস ফেনী জেলা সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ, স্কাউটসের সম্পাদক খিজির আহমেদ পলাশ ও
উপজেলা কার লিডার ছালেহ উদ্দীন প্রমুখ। এতে সংশ্লিষ্ট স্কাউট কর্মকর্তা, প্রশিক্ষক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, সহযোগিতার মানসিকতা ও দেশপ্রেম গড়ে ওঠে। ষষ্ঠক নেতা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউটরা নিজেদের দল পরিচালনার পাশাপাশি অন্যদের নেতৃত্ব দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা বলেন, প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আয়োজকরা জানান, কোর্সে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক বিষয়, দল পরিচালনা, নেতৃত্বের কৌশল, দায়িত্ববোধ ও শৃঙ্খলার পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তিন দিনব্যাপী এ কোর্সে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬