মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় পার্বতীপুর উপজেলা ফার্মাসিস্ট রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সারা দেশে এক যোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলদীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল গেটের সামনে গিয়ে শেষ হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন সময় অবহেলা, অনিরাপত্তা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তাই, তাদের ন্যায্য অধিকার, সম্মান এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
এ সময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা ফারিয়া'র সভাপতি রিপন কুমার দাস, সাধারণ সম্পাদক হাসিম রেজা, সাংগঠনিক সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ লোকমান হাকিম, উপদেষ্টা এ, এইচ, মিলন, আলতাফ হোসেনসহ আরও অনেকেই। বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা করা, কর্মক্ষেত্রে হয়রানি, অসদাচরণ ও অনিরাপদ পরিস্থিতির অবসান ঘটানো, চিকিৎসা সেবা সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে যৌক্তিক দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করা।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬