প্রজাপতি রাজ
জাসমিনা খাতুন
গুটির ভেতর বন্দি থেকেও পক্ষিরাজের আশা,
মৃত্যু নয়-রূপান্তরই গভীর ভালোবাসা।
খোলস ছেড়ে উড়ব যখন চপল ডানা মেলে,
সব যাতনা ধুয়ে যাবে ধ্রুবতারার কোলে।
ততক্ষণ এই রুদ্ধদ্বারে চলুক বোনা কাজ,
সামান্য গুটি পোকার বুকে ভবিষ্যতের সাজ।
মগ্ন হয়ে আঁকি আমি অন্ধকারের ছায়া,
রেশম বুনি স্বপ্ন দিয়ে নিঃসঙ্গ নির্জন মায়া।
নিভৃত রাতের স্তব্ধতাতে জমুক গোপন ক্ষরণ,
তপস্যারই দীপ্ত আগুনে জাগুক নতুন জীবন।
আজ যে আমায় তুচ্ছ ভেবে আড়াল করে রাখে,
কাল সে-ই দেখবে আকাশ ভাসে আমার গভীর ডানার ডাকে।
বন্ধ ঘরে নিঃশব্দে আজ নক্ষত্র বোনার পালা,
ক্ষুদ্র প্রাণের গভীর বুকে মহাকালের জ্বালা।
ঝড় এলে আর ভাঙবো না গো, সাজবো দৃপ্ত সাজ,
গুটি পোকাই একদিন হয় প্রজাপতি রাজ।
জে/এ
রামপুরহাট, বীরভূম, ভারত-
১১.০৫.২০২৬ খ্রি.

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬