এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ফসলের মাঠ থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(১২ মে মঙ্গলবার ) বিকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজোর মাটাগরি গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার হাত-পা বাঁধা ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাঠে ঘাস কাটতে গিয়ে একটি ক্ষেতে মাটি চাপা দেওয়া অবস্থায় ওই ব্যক্তির হাত দেখতে পান স্থানীয় এক ব্যক্তি।
এ সময় তিনি চিৎকার করে বিষয়টি অন্যান্য কৃষকদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, স্থানীয় কৃষকদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি অনেকটা পচে গেছে।
নিহতের গলায় আঘাতের চিহ্নের মতো বোঝা যাচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহটির পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬