মনজু হোসেন, স্টাফ রিপোর্টার-
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি সুবিধা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কার্যক্রমের সুফল বিষয়ে পঞ্চগড়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, পঞ্চগড়ের আয়োজনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো স্বল্পমূল্যে খাদ্য সহায়তা পাচ্ছে। খাল খননের ফলে সেচ ব্যবস্থা উন্নত হচ্ছে এবং জলাবদ্ধতা কমছে। বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ পরিবহন সুবিধা প্রদান করা হচ্ছে। পাশাপাশি কৃষক কার্ড বিতরণ ও কৃষিঋণ মওকুফ কার্যক্রম কৃষকদের আর্থিক স্বস্তি প্রদান করছে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে। প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা তথ্য অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬