স্টাফ রিপোর্টার: সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে রচনা প্রতিযোগিতায় সেরা হয়েছেন ধুনট সরকারি কলেজের শিক্ষার্থী রিয়াজুল জান্না রিফাত। তিনি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। জেলা পর্যায়ে সেরার পুরস্কার হিসেবে আজ তিনি বগুড়া জেলা শিক্ষা অফিস থেকে ক্রেস্ট এবং সনদ পত্র গ্রহণ করেছেন। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করে এই অর্জনের জন্যে রিফাত কলেজের অধ্যক্ষ, সম্মানিত শিক্ষকমন্ডলীসহ শুভানুধ্যায়ীদের নিকটে কৃতঞ্জতা প্রকাশ করেছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন“ আলহামদুলিল্লাহ। জাতীয় শিক্ষা সপ্তাহ - ২০২৬ এ অংশগ্রহণ করে বগুড়া জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতার বিজয়ী হিসেবে আজ স্মারক ও সনদ গ্রহণ করলাম।
এই অর্জন যেন শুধুই একটি পুরস্কার নয়, বরং শব্দের প্রতি ভালোবাসা ও স্বপ্নের পথে এক অনুপ্রেরণার স্বীকৃতি।
কৃতজ্ঞতা জানাই আমার প্রাণের ধুনট সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি, যাদের উৎসাহ ও দোয়া প্রতিটি পথচলাকে আরও অর্থবহ করে তোলে। ”

ধুনট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ছোলায়মান হোসেন বলেন, “ রিয়াজুল আমাদের কলেজের কৃতি শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি সে সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মকান্ডেও সেরা।তার এই ফলাফলে আমরা গর্বিত। আশা করি সে সামনের দিনগুলোতেও এই প্রতিভার স্ফূরণ অব্যাহত রাখবে।”
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬