সুজন, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন
জেলেদের মাঝে ১৮ টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৪ই মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তানোর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এই বকনা বাছুর বিতরণ করা হয়।তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান প্রমুখ।জেলেরা বকনা বাছুর পেয়ে খুশি হয়ে বলেন,এই বাছুর লালনপালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি আমরা।উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরী বলেন,বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনের জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর প্রদান করা হচ্ছে।তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন,অসময়ে জেলেরা বিলে তেমন মাছ পাই না।সেজন্য মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় বকনা বাছুর দিয়ে সহায়তা করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬