হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি-
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৪/০৫/২০২৬) দুপুর ২ টার সময় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাবের হলরুমে সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে
অতিথিরা বিদায়ী ইউএনও রফিকুল ইসলামের কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি ভেড়ামারা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তার, ভেড়ামারা উপজেলা লেডিস ক্লাবের সভাপতি সাবেঈন ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। শেষে বিদায়ী ইউএনও রফিকুল ইসলামের উত্তরোত্তর সাফল্য ও শুভ কামনা জানিয়ে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬