সোহরাব সবুজ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় পাঁচ মাসের অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাছলিমা খাতুন (৩৮) সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের কন্যা। ঘাতক স্বামী সাদ্দাম হোসেন (৪২) লহ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানে ছেলে।
নিহত তাছলিমার ১২ বছর বয়সী একটি কন্যা এবং ৯ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এছাড়া তিনি পাঁচ মাসের অন্ত:স্বত্তা ছিলেন। নিহতের কন্যা সাদিয়া খাতুন জানায়, মায়ের সাথে বাবার প্রায়ই ঝগড়া হতো। ঝগড়া হলেই বাবা ছুরি নিয়ে মাকে খুন করার হুমকি দিত। শনিবার রাতে বাবা পাশের ঘরে ঘুমিয়েছিল। রাত ১২ টার দিকে বাবা এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যায়। কিছু পর গরুর মত গ্যাঙানির আওয়াজ শুনে ঘরের বাইরে আসার চেষ্টা করে দেখি বাইরে থেকে দরজায় তালা দেওয়া। তখন আমি বুঝতে পারি মাকে বাবা খুন করে পালিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ঘাতক স্বামী একজন মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় সাতক্ষীরা সদর থানা পুলিশ। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬