বিধান কুমার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া থেকে মেহেরপুরে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খুইয়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। সোমবার (১৮ মে) সকালে মিরপুর-গাংনীর মাঝামাঝি কোন এক স্থানে এ ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কৃষক হানিফ শেখ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে। ভুক্তভোগীর পরিবার জানায়,সকালে গরু কেনার উদ্দেশ্যে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হানিফ শেখ। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে সঙ্গে থাকা সব টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে হানিফ শেখের বড় ছেলে মাসুম বলেন,বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাবাকে উদ্ধার করে আনা হয়। পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
তবে এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬