আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটিতে লাশ বহন অবস্থায় খাটিয়ার পেছন থেকে আসা পন্যবাহী একটি পিকাপ গাড়ি স্বজোরে ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে লাশ মাটিতে পরেযায় এবং খাটিয়া বহনকারী চার জন গুরুতর আহত হয়।
সোমবার ১৮এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত সাড়ে ৮টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বকুলতলা নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি যারা দেখেছেন তারা প্রতিবেদককে জানিয়েছেন পিকাপ গাড়িটি বেপরোয়া গতিতে ছিলো। আহতদের সাথে কথা বলে যেটি যানাগেছে তা হলো, "ঐ এলাকার একজন মৃতব্যক্তিকে জানাজা পড়িয়ে দাফনের জন্য খাটিয়ায় করে নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকাপ গাড়ি খাটিয়া বহনকারীদের সজোরে ধাক্কা দেয়। এতে লাশ মাটিতে পড়ে যায় এবং চারজন আহত হয়। আহতরা হলেন মৃত ব্যক্তির ছেলে মোঃ অলি, শ্যালক নাছির, বোনের ছেলে রেজা এবং নাতি সম্পর্কের আরো একজন।
আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েযায় স্বজন ও স্থানীয়রা। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পিকাপ গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় প্রায় দুইঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে নলছিটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬