পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় ৩ দিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯.৩০ মিনিটে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, প্রাণি সম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, মৎস্য অফিসার রুজিনা পারভীন, সমবায় অফিসার মো. সামছুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, আনসার ও ভিডিপি অফিসার বুলবুলি খাতুন, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী, পৌর সভাপতি মো. মামুন হোসেন প্রমুখ।
এর আগে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার ৫ টি ইউনিয়ন ভূমি অফিসে এই মেলার আয়োজন করা হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬