সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী তানোরে অভ্যন্তরীণ বোরো ধান–চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ মে) বিকেলে তানোর সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তানোর উপজেলার বিএমডিএ সহকারী প্রকৌশলী মো: নাইমুল হাসান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা:পারভীনের সভাপতিত্বে উপস্থিতে ছিলেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মোসা: আফরোজা খাতুন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সরকার রঞ্জু, ধান, চাল ও চাতাল মালিক সমিতির কোষাধ্যক্ষ ব্যবসায়ী জামিলুর রহমান সহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, মিল মালিক, গণমাধ্যম কর্মী, প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা: পারভিন, বলেন, ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ৪৯ টাকা কেজি দরে অটো ও হাস্কিং মিল থেকে ৪০৬ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজী দরে ১৫৬৩ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। গম ৩শত মেট্রিকটন আগামী ৩১ শে আগস্ট এ কার্যক্রম চলবে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে তানোর উপজেলার (বিএমডিএ) সহকারী প্রকৌশলী মো: নাইমুল হাসান গুদাম পরিদর্শন ও কৃষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬