শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া,
পটুয়াখালী জেলা প্রতিনিধি-
পটুয়াখালী জেলাতে শুরু হয়েছে ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলা। পটুয়াখালী সদর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সদর থানা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৯.০৫.২০২৬ তারিখ মঙ্গলবার থেকে ২১.০৫.২০২৬ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা (কেন্দ্রীয় ভাবে জুম প্ল্যাটফর্মে যুক্ত থেকে) করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পটুয়াখালী জেলায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ব্যায়ামাগারে আয়োজিত ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-১। এর আগে মেলা উপলক্ষ্যে সকালে সার্কিট হাউজ থেকে ব্যায়ামাগার পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মেলার প্রথম দিনে ১৮ জন সেবা প্রার্থীর মাঝে এলএ চেক বিতরণ করা হয়। এ ছাড়া ১২ জনের নামজারির শুনানি গ্রহণ শেষে ১০ জনের আবেদন মঞ্জুরপূর্বক তাদের মাঝে নামজারি খতিয়ান সরবরাহ করা হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। উদ্বোধনের সময় বক্তারা ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমি সেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইজড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে বলে জানান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পটুয়াখালী সিটি করপোরেশনের প্রশাসক, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ও আর ও অনেকে উপস্থিত ছিলেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬