জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়। ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ঘরে বসেই এক প্ল্যাটফর্মে বিভিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে “ভূমি” অ্যাপের ব্যবহার ও সচেতনতা বৃদ্ধিতে এ আয়োজন করা হয়। ক্যাশলেস ট্রানজেকশনের মাধ্যমে গ্রাহকরা দ্রুত সেবা পাবেন বলেও জানানো হয়। একই সঙ্গে দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত ও সাধারণ মানুষের মধ্যে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে অ্যাপটি চালু করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে আশুগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে মেলার দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। এছাড়া উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে জনগণের ভোগান্তি কমবে, সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষ সহজেই সরকারি সেবা নিতে পারবেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬