মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় টিসিবির স্বল্পমূল্যের পণ্য পেয়ে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। বুধবার (২০ মে) সকালে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ডাল, তেল, চাল ও চিনি বিতরণ করা হয়।
ক্রেতারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে টিসিবির পণ্য তাদের জন্য বড় সহায়তা। বান্দাইখাড়া গ্রামের লিটন হোসেন বলেন, “কম দামে পণ্য কিনতে পারছি, এতে সংসার চালাতে সুবিধা হচ্ছে।” ডিলার সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল, ৫ কেজি চাল ও ১ কেজি চিনি ৫৪০ টাকায় বিক্রি করা হচ্ছে। হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বলেন, প্রকৃত উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য পৌঁছে দিতে তারা কাজ করছেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬