এনামুল হক:
আসন্ন পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং চামড়া ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে।শনিবার (২৩ মে) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে এই চামড়া বিতরণকাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন কাজিপুর শাখার উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬ টি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা এবং ১২ টি চামড়ার প্রতিষ্ঠানে মোট ১৫ মেঃ টন লবণ বিতরণ করেন তিনি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাজিপুর শাখার ফিল্ড সুপারভাইজার মো: মাহবুবুল আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণকালে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ লবণ কেবলমাত্র কোরবানির পশুর চামড়া সংরক্ষণের কাজেই ব্যবহার করতে হবে। চামড়া যাতে যথাযথভাবে সংরক্ষণ করা যায়, সেটাই মূল উদ্দেশ্য। যদি এ লবণ অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে অপব্যবহার করা হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।’
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬