এনামুল হক: সিরাজগঞ্জের কাজিপুরে ১০০ কিষাণ- কিষানী নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা এগারটায় কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানটি উপজেলা পরিষদ অডিটোরিয়াামে অনুষ্ঠিত হয়। এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষকদের স্মার্ট কৃষকে পরিণত করা, উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ফসলের নিবিড়তা বৃদ্ধি ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে সচেতনতা সৃষ্টিই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।
এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির কৃষিবিদ কে এম মনজুরে মাওলা। তিনি বলেন,“ সঠিক পরিকল্পনার পাশাপাশি, প্রযুক্তি বিষয়ক কৃষি বাস্তবায়নে জোর দিতে হবে। কৃষি, কৃষক তথা দেশকে বাঁচাতে হলে এর বিকল্প নেই। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. দিদারুল আহসান, সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহাম্মেদ, কৃষক নুরুল ইসলাম প্রমূখ।
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬